Homeজাতীয়বন্যা-তাপপ্রবাহ-বজ্রঝড় হতে পারে জুনে

বন্যা-তাপপ্রবাহ-বজ্রঝড় হতে পারে জুনে

চলতি মাসের (জুন) ১০ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) সারাদেশে বিস্তার লাভ করতে পারে। এ মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদি বন্যা।এছাড়া জুন মাসে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (২ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের প্রথম দশকে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে।এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়, জুনে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারাদেশে ৪ থেকে ৬ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।

এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনো কোনো স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সদ্য শেষ হওয়া মে মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে। সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দীর্ঘমেয়াদি প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে স্বাভাবিকের চেয়ে দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments