Homeজেলা সংবাদপাবনায় প্রায় ৩০ লাখ ডোজ করোনার টিকাদান

পাবনায় প্রায় ৩০ লাখ ডোজ করোনার টিকাদান

এস এম আলম, ২২ জুন : পাবনায় করোনার টিকা দেয়া হয়েছে প্রায় ৩০ লাখ ডোজ। পাবনায় ২৯ লাখ ৮৪ হাজার ৭২০ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ২১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জনকে। টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ৭৩ দশমিক ৫৩ শতাংশ, দ্বিতীয় ডোজ টিকা দেয়া ২০ লাখ ২০ হাজার ২২৫ জনকে । টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ৬৭ দশমিক ৬৮ শতাংশ। আর তৃতীয় ডোজ টিকা দেয়া হয়েছে ৩ লাখ ১২ হাজার ৪১১ জনকে। টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ১০ দশমিক ৪৭ শতাংশ।পাবনার সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী জানান, পাবনায় প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের হার অত্যন্ত সন্তোষজনক। তবে করোনা মহামারী কমে আসায় মানুষের মধ্যে তৃতীয় ডোজ টিকা নেয়ার আগ্রহ কিছুটা কম। তবে পর্যাপ্ত টিকা মজুদ আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments