এস এম আলম, ২৭ জুন : পাবনায় অনুষ্ঠিত হয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সমাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা। সকালে পাবনা সদর উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পাবনা হামিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পাবনা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, প্রসিকিউটর আবু তালহা, ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবু। কর্মশালায় জনপ্রতিনিধি, পুলিশ, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, উন্নয়ন কর্মী সহ একশ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

