এস এম আলম, ৮ জুলাই : পাবনা জেলার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নির্দেশনাক্রমে দাশুড়িয়া মোড় এর হাইওয়েতে বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এক জেলা হতে অন্য জেলায় মোটর সাইকেল চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং দন্ডবিধি,১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার। এসময় ১০ টি মামলায় ১০ জনকে ৩১০০ টাকা জরিমানা করা হয়। এসময় যাত্রাকালে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সর্তক করা হয়। অভিযানকালে বিআরটিএ, পাবনা এর মোটরযান পরিদর্শক, ও সহকারী মোটরযান পরিদর্শক সহযোগিতা করেন। হাইওয়েতে মোটরসাইকেল চালনা বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল-মামুন জানান এ ধরনের অভিযান আগামী ১৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
পাবনায় এক জেলা হতে অন্য জেলায় মোটর সাইকেল চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোবাইল কোর্ট
RELATED ARTICLES
