এস এম আলম, ৯ সেপ্টেম্বর : ডিবি পুলিশ পরিচয় দানকারী আন্ত:জেলা ডাকাত চক্রের ছয় জন দুর্ধর্ষ ডাকাত পুলিশের সরঞ্জামাদি সহ ডিবি পুলিশ পাবনা কর্তৃক গ্রেফতার করা হয়েছে। পাবনা ডিবি পুলিশ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী সাংবাদিকদের ব্রিফিং করেন। গতকাল সকালে মোঃ শরিফুল ইসলাম, পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-মোবারকপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা জনতা ব্যাংক, কাশিনাথপুর শাখা থেকে ৮,০০০০০/- (আট লক্ষ) টাকা নিয়ে ভ্যানযোগে আমিনপুর থানাধীন নান্দিয়ারা গ্রামস্থ কবরস্থানের পাশে পাকা রাস্তার উপর পৌছামাত্র একটি সাদা মাইক্রোবাস ভ্যানের গতিরোধ করে দাড়ায়। মাইক্রোর ভিতর থেকে বের হয়ে আসা কয়েক জন অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টেনে হেচরে প্রাণ নাশের ভয় দেখিয়ে একটি মাইক্রোবাসের ভিতরে তুলে চোখ বেঁধে তার নিকট থাকা নগদ ৮,০০০০০/-টাকা বলপূর্বক ছিনিয়ে নেয়। অত:পর আসামীগন একই দিনে দুপুরবেলা উক্ত ভিকটিমকে আমিনপুর থানাধীন আলাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উক্ত অভিযোগের পরিপেক্ষিতে আমিনপুর থানায় একটি দস্যুতার মামলার রজু হয়। যাহার মামলা নং-২০ তারিখ-২৬/০৮/২০২২ইং ধারা-৩৯২/১৭০(পরিবর্তীত ধারা ৩৯৫/৩৯৭) পেনাল কোড ১৮৬০। পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) অসিত কুমার বসাক সহ পাবনা ডিবির একটি চৌকশ টিম এবং ওসি আমিনপুর জনাব রওশন আলী ও মোঃ এমরান মাহমুদ তুহিন পুলিশ পরিদর্শক তদনÍ এর নেতৃত্বে একটি টিমের যৌথ অভিযানে ভোলা জেলার চরফ্যাশন, ঢাকা, গাজিপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৩ দিন ব্যাপি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত চক্রের সদস্য- মোঃ মাসুদ করিম (৪৭), পিতা-মৃত-মোক্তার হোসেন, সাং-দহাকালা, থানা-উলাপাড়া,জেলা-সিরাজগঞ্জ, মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২), পিতা-মৃত-সাবের প্রামানিক, সাং-বড় পাঙ্গাসী মধ্যেপাড়া, থানা-উলাপাড়া,জেলা-সিরাজগঞ্জ, মোঃ আরিফ (৩৩), পিতা- নান্নু মিয়া, সাং-উলাপাড়া পশ্চিমপাড়া, থানা-উলাপাড়া,জেলা-সিরাজগঞ্জ, মোঃ শরিফুল ইসলাম (৩৮), পিতা-মোঃ আব্দুর শুকুর মিয়া, সাং-চর আঙ্গারু, থানা- শাহজাদপুর এবং মোঃ মাসুদ রানা (২৯), পিতা-মোঃ আব্দুল কাদের প্রামানিক, সাং-বড় পাঙ্গাসী প্রামানিক পাড়া, থানা-উলাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, আলমগীর হোসেন @ ড্রাইভার হোসেন (৩৫),পিতা- মৃত আহমেদ, সাং-নুরাবাদ, থানা-দুলারহাট, জেলা- ভোলা দের আলামত সহ গ্রেফতার করা হয়। উক্ত ডাকাত দলের মুলহোতা মোঃ মাসুদ করিম। এখানে উলেখ্য যে, যেসব ব্যক্তি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মোটা অংকের টাকা উত্তোলন করে সেই সব ব্যক্তির পিছনে ডাকাতগণ সোর্স নিযুক্ত করে তাদেরকে ফলো করতে থাকে।সুবিধাজনক স্থানে উক্ত ভিকটিম টাকা সহ পৌছামাত্র ডাকাতগণ তার পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে জোরপুর্বক দ্রুত মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে নির্জন জায়গায় ফেলে দেয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

