Homeজেলা সংবাদপ্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পাবনার ইছামতি নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পাবনার ইছামতি নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম আলম, ৩০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তৃতীয় বারের মত পাবনার ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সাঁথিয়া পৌরসভার উদ্যোগে তৃতীয় বারের মত ১০দিনব্যাপী এই প্রতিযোগিতার বৃধবার ছিলো সমাপনি দিন। স্থানীয় ০৯টি বাইচের নৌকা নিয়ে এবারের এই আয়োজন। সমাপনি বাইচে ৪ টি নৌকা অংশ গ্রহণ করে।বর্ষার শেষ সময়ে গ্রামীণ জনপদে অনুষ্ঠিত হয়ে থাকে নৌকা বাইচ প্রতিযোগিতা। বিশেষ করে নদী ও বিল অঞ্চল ভিত্তিক গ্রামের মানুষ বর্ষার এই সময়ে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষা করে থাকে। অর্থের জন্য নয় ভালোলাগা আর ভালোবাসা থেকে তারা অংশ নেয় বিভিন্ন বাইচে। আর এই নৌকা বাইচ দেখার জন্য গ্রামের সাধারন মানুষের উপস্থিতিতে উৎসবমুখোর হয়ে উঠে নদী দুই পার। বিশেষ ভাবে তৈরিকৃত এই বাইচের নৌকা গুলোকে অতিযত্ন করে পরিচর্যা করেন তারা। প্রতিটি নৌকাতে ৬০ থেকে ৬২জন করে বৈঠাল থাকেন। একজন ধরেন হাল আর দুইজন উৎসাহ যোগান খেলোয়ারদের। বাজনার তালে তালে আঞ্চলিক গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তারা। বাহারি পোষাকে আর নানা নামে অঞ্চল ভিত্তিক দর্শক ও সমর্থকেরা উপস্থিত হন নদীর দুই পারে। নারী-পুরুষ,আবাল-বৃদ্ধা, শিশু-কিশোর সকল শ্রেনী পেশার মানুষ এই নৌকা বাইচ খেলা দেখতে আসেন। সাঁথিয়া পৌরসভার মাঝদিয়ে প্রবাহিত হয়েছে ইছামতি নদী। এই নদীর প্রায় তিন কিঃমিঃ এলাকা দূরত্ব থেকে বাইচ করে দুটি করে নৌকা। নদীর দুই পার খুব একটা প্রসস্ত না হলেও পানি থাকে সব সময়। তাই বিল এবং নদী প্রবাহিত এই অঞ্চলে নৌকা বাহন হিসাবে বেশ জনপ্রিয়। এই বছরে বর্ষার পানি তেমন বৃদ্ধি না হওয়ার কারনে জেলার বাহিরে নৌকা অংশ গ্রহণ করতে পারেনি। তাই স্থানীয় ৮টি নৌকা নিয়েই এবারে আয়োজন করা হয়েছে। এবারে বাইচে বাগচী চ্যালেঞ্চার, প্রামানিক ফাইটার, মায়ের দোয়া, উরন্ত বলাকা, সততা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বাংলার রকেট, পবাখালি এক্সপ্রেস নামে বাইচের নৌকা অংশ গ্রহণ করে। চলতি মাসের ১৮ সেপ্টম্বর থেকে শুরু হওয়া এই নৌকা বাইচ সমাপ্ত হয় ২৮ সেপ্টম্বর বুধবার। সমাপনি খেলাতে বাগচী চ্যালেঞ্চার মায়ের দোয়া এক্সপ্রেসকে পরাজিত করে প্রথম হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদ এর ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পৌর মেয়র সাথিয়া মাহবুবুল আলম বাচ্চু, পৌর মেয়র বেড়া অ্যাডভোকেট আসিফ শামস্ রঞ্জন সহ স্থানীয় আয়োজকেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments