এস এম আলম, ৩০ সেপ্টেম্বর : পাবনায় দূর্গাপূজা উপলক্ষে রোটারি ক্লাব অব পাবনার আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি। এসময় উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা শাখার সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, রোটারি ডিস্ট্রিট ৩২৮১ এর লেফটেন্যান্ট গভর্নর রোটা পিপি খোন্দকার মবিদুর রহমান সেতু, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রলয় চাকী, রোটারি ক্লাব অব পাবনার সদস্য প্রীতিশ কুমার কুন্ডু, রোটারি ক্লাব অব পাবনার সভাপতি আব্দুল হান্নান।

