এস এম আলম, ২২ সেপ্টেম্বর : পাবনা-৪ উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জমান বিশ্বাসের পক্ষে অনুষ্ঠিত হয়েছে পথসভা। বিকেলে আটঘড়িয়া উপজেলার চাদভা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সাড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। চাদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ও প্রায়ত ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালিবুর রহমান শরীফ । পথসভায় আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা যুবলীগের শেখ শাকিরুল ইসলাম রনি সহ চাদভা ইউনিয়ন আওয়ামীলীগের নের্তূৃবৃন্দ,জেলা যুবলীগের নের্তূৃবৃন্দ সহ স্থানীয় নের্তূৃবৃন্দ।
পাবনা-৪ উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জমান বিশ্বাসের পক্ষে পথসভা
RELATED ARTICLES
