এস এম আলম, ২২ সেপ্টেম্বর : শেখ হাসিনার নেতৃত্বেই এদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। অর্থ সামজিক উন্নয়নের পাশপাশি বৃদ্ধি পেয়েছে নারীর মর্যাদাও।পুরুষের পাশপাশি নারীরাও আজ উন্নয়নের অন্যতম চালিকা শক্তি।সকালে পাবনা-৪ নির্বাচনী এলাকার আটঘরিয়ার স্কুল মাঠে উপজেলা মহিলা লীগের উদ্যোগে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তারা একথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। উপজেলা মহিলা লীগের সভাপতি উম্মে কুলসুম আরা বিউটির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা চেয়াম্যান তানভীর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পাবনা -৪ আটঘরিয়া নির্বাচনী এলাকায় নারী ভোটারদের নির্বাচনী পথসভা
RELATED ARTICLES
