এস এম আলম, ১৪ অক্টোবর : পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ চিনি শষ্য গবেষনা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে তালগাছ চাষে প্রাকৃতিক সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং স্বনির্ভরতা বিষয়ক সেমিনার। গতকাল বিকেলে ইনিস্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যোশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সাবেক কান্ট্রি ডিরেক্টর ড. জয়নাল আবেদিন। ইনস্টিটিউটের মহাপরিচালক মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন উইমেনস এশিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোসাই সিলভা কুমার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের তাল ও খেজুর গাছ উন্নয়ন কর্মসূচীর পরিচালক সাইয়ুম হোসেন, বাংলাদেশ সেইফ অগ্র ফুড ইফোর্টস ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কর্ডিনেটর সাজ্জাদ লতিফ, প্রধান কৃষি প্রকৌশল বিভাগ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শামছ তাবরীজ, বৈজ্ঞানিক কর্মকর্তা রাইয়ান মীম সাইম, বৈজ্ঞানিক কর্মকর্তা সানোয়ার হোসেন, সৌম্য সেগারুবন, লাসিন্থা কানেসামোয়ারথি, ইউরোসিয়া গুটারস পেরেইরা, সাক্সেটি অ্যাঞ্জেলা কুলদিপ, সোহানা আকতার, খামার শ্রমিক তৌহিদুল সহ ভারত, শ্রীলঙ্কা, সোমালিয়া, নাইজেরিয়ার গবেষকরা। এসময় উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভশনের উত্তরবঙ্গ ব্যুরো প্রধান উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভি ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম। এশিয়ান উইনেস ইউনিভার্সিটির সহায়তায় এ সেমিনারে বজ্রপাত সহ প্রাকৃতিক সুরক্ষা এবং তাল গাছের অর্থনৈতিক গুরুত্ব কৃষকদের কাছে তুলে ধরার আহবান জানানো হয়। অনুষ্ঠানে তালপাতার কুটিরশিল্প মেলা প্রদর্শন করা হয়।





