এস এম আলম, ১৫ অক্টোবর : পাবনায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান। পরে স্কুল শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ফারিস্তা করিম।


