এস এম আলম, ১৫ অক্টোবর : পাবনায় পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রাশেদুল কবির, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা তাজ, প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ,সানোয়ার হোসেন, সাইফুল ইসলাম। পরে প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরন করা হয়।

