Homeখেলাধুলাহোবার্ট থেকে সিডনিতে টাইগাররা

হোবার্ট থেকে সিডনিতে টাইগাররা

বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপকে। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপে বেশ কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি। এরই মধ্যে একটি ম্যাচ পরিত্যক্তও হয়ে গেছে (দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের)।বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। হোবার্টের বেলেরিভ ওভালে ওই ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে ভাগ্য ভালো বলতে হয়, মাঝে কতকটা সময় খেলা বন্ধ থাকলেও ওভার কাটতে হয়নি। ভালোভাবেই শেষ করা গেছে ম্যাচটি।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে জিতেছে ৯ রানে। দারুণ এক জয়ের পর ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা। সাকিব আল হাসানের দল এরই মধ্যে হোবার্ট থেকে সিডনিতে পৌঁছে গেছে।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে ২৭ অক্টোবর।শঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবারের এই ম্যাচটিতে রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments