এস এম আলম, ২৩ সেপ্টেম্বর : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হদা বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং গনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় করোনা সংকটের মধ্যেই স্বাস্থ্য বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।তিনি আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ উপ নির্বাচনে স্বাস্থ্য বিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।তিনি বলেন, স¤পূর্ন দল নিরপেক্ষ ভাবে দেশে প্রতিটি নির্বাচনই হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সকালে পাবনার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে পাবনা-৪ উপ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জেলার শীর্ষ কর্মকর্তাদের সাখে আইন শৃংখলা সভা করেন।সভায় তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সকল ভয় ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন।সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো: আলমগীর।
পাবনার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃংখলা সভা
RELATED ARTICLES
