Homeজেলা সংবাদচির বিদায় নিলেন স্কয়ার মাতা অনিতা চৌধুরী

চির বিদায় নিলেন স্কয়ার মাতা অনিতা চৌধুরী

এস এম আলম, ১৪ নভেম্বর : শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন স্কয়ার মাতা অনিতা চৌধুরী। সকালে আতাইকুলা চার্চে প্রার্থনা শেষে পাবনার বৈকুন্ঠপুরের এসট্রাস বাংলো বাড়িতে তাঁর স্বামী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশ বরেন্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর সমাধির পাশেই তিনি চির নিদ্রায় শায়িত হন। তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেন তাঁর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, তাঁর মেজ ছেলে স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী, বড় মেয়ে রত্না পাত্র, ছোট ছেলে স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, এনডিসি মোহাম্মদ আবুল হাছনাত, পুলিশ সুপার আকবর আরী মুন্সী. সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান সহ বিশিষ্ট জনেরা। তাঁর মৃত্যুতে স্কয়ার পরিবার সহ স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments