Homeজেলা সংবাদপাবনায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

পাবনায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

এস এম আলম, ১৬ নভেম্বর : পাবনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান হামিদ মাস্টার, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল হালিম, পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাজহারুল হক, জেলা আয়কর বিভাগের কর পরিদর্শক রাশেদুল হক, অনলাইন পত্রিকা নতুন চোখ এবং দৈনিক দেশবার্তা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।পরে সেখান থেকে একটি বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, আয়কর বিভাগ, সিভিল সার্জন, বিআরটিএ গনপূর্ত, প্রানী সম্পদ বিভাগ সহ বিভিন্ন সরকারী দপ্তরের ভুমি সেবা , ত্রিপল নাইন সেবা, ডিজিটাল লাইসেন্স, ডিজিটাল নম্বর প্লেট, স্মার্ট কার্ড, ডিজিটল আয়কর সেবা, ডিজিটাল পাসপোর্টসহ নানা সেবার পাশাপাশি স্কয়ার স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবিত নানা প্রকল্প প্রদর্শন ও উপাস্থপন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments