এস এম আলম, ১৭ নভেম্বর : পাবনায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান। পুরস্কার গ্রহণ করেন বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল হালিম, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা কালেক্টরী স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, স্কয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমুহ। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






