বার্তা পরিবেশকঃ
শহরের কলাতলী ডলফিন মোড়ের মসজিদের পেছনে মালিকানাধীন জায়গায় সশস্ত্র পাহারা বসিয়ে অবৈধভাবে দখল নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ঝিলংজা মৌজার খতিয়ান নং ১৭৫১ দাগের ২০০৩৫ দাগের পূর্বে ২০০৩৩, পূর্বে ১০ শতক ২০০৩২ দাগের পূর্বে ৭ শতক ২০০২৯ দাগের পূর্বে ৫ শতক এবং ২০০০৩ দাগের দক্ষিণ-পশ্চিম অংশে ৭০ শতক এবং সর্বমোট
জায়গার পরিমাণ ১.০২ একর। ১ নং খাস খতিয়ানভুক্ত জমি বর্তমানে কক্সবাজার যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা বিচারাধীন। যার নং অপর ৭৯১/২১। জায়গাটির মুল মালিক, শফিকুর রহমান ( শফিক আহমেদ), আহমেদ হোসেন, ঠান্ডা মিয়া। সর্ব পিতা, ফজলুর রহমান দক্ষিণ বাহারছড়া, ১০ ও ১১ নং ওয়ার্ড কক্সবাজার। উক্ত ব্যক্তিদের মালিকানাধীন জায়গা ঠান্ডা মিয়ার সন্তানেরা এককভাবে ওয়ারিস সনদ ছাড়া, কাগজের গুঁজামিল করে ৩ নং ওয়ার্ডের ( চাউল বাজার) মৃত মুহাম্মদ আলী চৌধুরীর পুত্র ফরিদ আহমেদ চৌধুরীর ও মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী পিতা, মৃত নজির আহমেদ, বড়হাতিয়া লোহাগাড়া চট্টগ্রাম’র সাথে গোপনে দুই দলিলে ৫ কোটি ৮৭ লাখ টাকায় বায়না চুক্তিনামা করে।
ঠান্ডা মিয়ার সন্তানেরা হলেন, আবদুল ছবুর চৌধুরী, আবদুল গফুর, এনামুল হক, হোসনে আরা বেগম, রওশন আরা, মোঃ রাসেল। বর্তমানে উক্ত জায়গায়, মার্কেট নির্মাণ অব্যাহত আছে এবং কতিপয় ব্যক্তিরা সশস্ত্র লোকজন নিয়ে পাহারা দিচ্ছেন। এদিকে উল্লেখিত জায়গায় সকল ধরনের কাজ বন্ধ রাখতে গত ৩ অক্টোবর ৯ জনের বিরুদ্ধে ফৌজদারী কাঃ বি ১৪৪ ধারামতে একটি আবেদন করেন প্রথম পক্ষ।
আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তুু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় ব্যক্তিরা দিনে ও রাতে সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। যেকোন মুহুর্তে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
