এস এম আলম, ৫ ডিসেম্বর : পাবনায় পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস । সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় একটি শোভাযাত্রা। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এবং দৈনিক দেশবার্তা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক রফিকুল ইসলাম সুইট। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাইফুল আলম, কৃষি গবেষনা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুল ইসলাম। মুল প্রবন্ধ পাঠ করেন মৃত্তিকা স¤পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মামুন আল আহসান।


