Homeখেলাধুলাকোয়ার্টারে মরক্কোর মুখোমুখি পর্তুগাল

কোয়ার্টারে মরক্কোর মুখোমুখি পর্তুগাল

আরো একবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো পর্তুগাল। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে এসে অধরা বিশ্বকাপ জয়ের আরো একটু কাছে পৌঁছালেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় তারা।অন্যদিকে মরক্কোও এবারের বিশ্বকাপ কম যায়নি। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি আফ্রিকান সিংহরা। স্পেন, বেলজিয়ামে দলকে টপকে তারা প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠেছে।এর আগে কেবলমাত্র দুইবারই তারা একে অপরের মুখোমুখি হয়েছি। ১৯৮৬ সালের বিশ্বকাপে পর্তুগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল তারা। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে পর্তুগাল ১-০ ব্যবধানে হারায় মরক্কোকে। দারুণ এক উপভোগ্য ম্যাচের অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments