এস এম আলম, ১৬ ডিসেম্বর : মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচী। পরে জেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও দূর্জয় পাবনাস্থ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ প্রশাসন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, দুদক, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, বনমালী শিল্পকলা কেন্দ্র, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, পাবনা প্রেসক্লাব, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, পৌরসভার মেয়র শরীফ প্রধান, সদর উপজেলা নির্বাহী অফিস, উপজেলা পরিষদ, পিবিআই, সড়ক জনপথ বিভাগ, গণপূর্ত প্রকৌশলী বিভাগ, জেলা নির্বাচন অফিস, বিআরটিএ, রানা গ্রুপ এন্ড ইন্ড্রাস্ট্রিজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ডিসপ্লে। সেখানে সালাম গ্রহন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুনসী। এছাড়া পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, স্কয়ার স্কুল এন্ড কলেজ সহ সরকারী ও বেসরকারী স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ কুচকাওয়াজে অংশগ্রহণ করে।


























