এস এম আলম, ২ জানুয়ারি : ” উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়ব সমাজসেবায় ”-এ শ্লোগানে পাবনায় পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. জাহিদ হাসান। পরে বিভিন্ন মরনঘাতি রোগে আক্রান্তদের মধ্যে টাকা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতা বিতরন করা হয়। প্রতিবছর এক কোটি বিশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

