এস এম আলম, ৩ জানুয়ারি : মেডিক্যাল ও ডেন্টাল কলেজ পরীক্ষায় সিজিপি বাতিল ও ক্যারি-অন বহালের দাবীতে মানব বন্ধনের করেছে পাবনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনে শতাধিক মেডিক্যাল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক অংশগ্রহন করেন। বক্তব্য দেন পি-১৪ ব্যাচের সি আর আরিফুল হক, শাহরিয়ার ইমন, রুহুল আমিন আশিক, হুমায়রা এশা, মেহনাজ রহমান অতিশী। মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ করেন প্রচলিত ক্যারি-অন পদ্ধতির পরিবর্তে সিজিপিএ চালু হলে চিকিৎসকদের মধ্যে শ্রেনী বৈষম্য সৃষ্টি হবে। পিছিয়ে যাবে অনেকের শিক্ষা জীবন।
পাবনায় মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
RELATED ARTICLES
