Homeজেলা সংবাদপাবনা রাইফেলস ক্লাবে নব নির্বাচিত কমিটি নির্বাচন

পাবনা রাইফেলস ক্লাবে নব নির্বাচিত কমিটি নির্বাচন

এস এম আলম, ৪ জানুয়ারি : পাবনা রাইফেল ক্লাবের ২০২৩-২৬ মেয়াদের নির্বাচনে ইদ্রিস আলী সহ-সভাপতি ও মো: আব্দুল হান্নান সাধারন স¤পাদক নির্বাচিত হয়েছেন। দুপুরে পাবনা রাইফেলস ক্লাবে নব নির্বাচিত ১৯ সদস্যের এ কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: সাইফুর রহমান। নির্বাচনে অন্য কোন প্যানেল প্রতিদ্বন্বিতা না করায় সকলেই বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হন। পদাধিকার বলে এ কমিটির সভাপতি জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, সহ-সভাপতি পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সহ-সভাপতি শামসুর রহমান খান মানিক, যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন প্রধান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, ট্রেজারার সরওয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক আক্তার বিশ্বাস, কার্যকরী পরিষদ সদস্য আলহাজ্জ্ব আব্দুল হামিদ মাস্টার, কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কার্যকরী পরিষদ সদস্য ফরিদুল ইসলাম খোকন, কার্যকরী পরিষদ সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, কার্যকরী পরিষদ সদস্য মোছাদ্দেক আলী খান খসরু, কার্যকরী পরিষদ সদস্য আলহাজ্জ্ব মাহবুবুল আলম, কার্যকরী পরিষদ সদস্য ইউনুস আলী বিশ্বাস, কার্যকরী পরিষদ সদস্য এ্যাডভোকেট তসলিম হাসান সুমন, কার্যকরী পরিষদ সদস্য গোলাম মোস্তফা আলী চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য আলী মর্তুজা বিশ্বাস সনি, কার্যকরী পরিষদ সদস্য সেলিম হোসেন, কার্যকরী পরিষদ সদস্য আহসান জান চৌধুরী নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ফারিস্তা করিম, প্রেসক্লাবের সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য এবিএম ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন সহ ক্লাবের সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments