Homeজেলা সংবাদস্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাবনা প্রেসক্লাবের সম্মানীয় জীবন সদস্য দেশ বরেণ্য...

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাবনা প্রেসক্লাবের সম্মানীয় জীবন সদস্য দেশ বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা


এস এম আলম, ৬ জানুয়ারি : দেশ বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ছিলেন সৎ, মেধাবী এবং মানবিক বোধ সম্পন্ন একজন দেশপ্রেমিক মানুষ। মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে তিনি মানুষের পাশে দাড়াতেন। রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে তাঁর ১১ তম মৃত্যু বাষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বরেন্য এ ব্যক্তিত্বের স্মৃতিচারন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সরকারী শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেচ উদ্দিন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা এ্যাথলেটিক ক্লাবের সাধারন সম্পাদক রবিউল ইসলাম চৌবে ডাবলু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক ও স্কয়ার ফার্মার জেনারেল ম্যানেজার মিজানুর রহমান সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সভার শুরুতেই বরেন্য এই ব্যক্তিত্বের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রয়াত স্যামসন এইচ চৌধুরী পাবনা প্রেসক্লাবের সম্মান সুচক জীবন সদস্য ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments