এস এম আলম, ১১ জানুয়ারি : পাবনায় অনুষ্ঠিত হয়েছে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন এবং কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। বক্তব্য দেন জেলা পাবনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোকসেদুল আলম ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। সেমিনারে বক্তারা মানব পাচার রোধে নিরাপদ অভিবাসনের নানা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর রাশেদুল কবির, বিসিক ডিজিএম, জেলা তথ্য অফিসার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক আব্দুল হামিদ সহ সরকারী ও বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাবনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
RELATED ARTICLES
