এস এম আলম, ১৭ জানুয়ারি : কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের দেশি বিদেশী কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পাবনায় শুরু হয়েছে জব ফেয়ার। সকালে কেন্দ্র প্রাঙ্গনে অনলাইনে যুক্ত হয়ে এ জব ফেয়ারের উদ্বোধন করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুারোর মহাপরিচালক মো: শহিদুল আলম এবং প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ মন্ত্রনালয়ের সেইপ প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভেনা। প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোকসেদুল আলমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সার্ভিসের উপ-মহাব্যবস্থাপক মো: আলম হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আখলাখ-উজ-জামান। এ ফেয়ারে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার ফার্মা, আরএফএল ও প্রান সহ দেশের ১২টি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান শতাধিক প্রশিক্ষিত কর্মীকে চাকুরীর জন্য নির্বাচিত করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক অমল কুমার। প্রাথমিক অবস্থায় প্রায় ৫০০ জনের সিভি জমা নেয়া হয়।





