Homeজাতীয়শৈত্যপ্রবাহ কেটেছে অনেক অঞ্চলে

শৈত্যপ্রবাহ কেটেছে অনেক অঞ্চলে

তাপমাত্রা আরও বেড়েছে। এতে শীত কমেছে। অনেক অঞ্চল থেকে শৈত‌্যপ্রবাহ কেটে গেছে। অর্থাৎ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে। রোববারও (২২ জানুয়ারি) তাপমাত্রা বৃদ্ধির ধারা অব‌্যাহত থাকতে পারে। এতে আরও কিছু অঞ্চল থেকে শৈত‌্যপ্রবাহ কেটে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রোববার সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।শ্রীমঙ্গলেও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই আজকে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববার সকালে নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments