Homeজেলা সংবাদপাবনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু

পাবনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু

এস এম আলম, ২২ জানুয়ারি : পাবনায় শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ। সকালে সরকারী সাধুপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কাজের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পাবনা পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: হাশেমুজ্জামান, সাধুপাড়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা আকতার। সিভিল সার্জন জানান, এ জেলায় এবার ৩ হাজার ৬৪ টি বিদ্যালয়ে ৫ থেকে ১৬ বছর বয়সী সাত লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments