Homeজেলা সংবাদপাবনায় একটি হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা...

পাবনায় একটি হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড

এস এম আলম, ২৩ জানুয়ারি : পাবনায় একটি হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। এ মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় ৯ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। দুপুরে মামলার রায় ঘোষনা করেন জেলা জজ আহসান তারেক। মামলার বিবরনে জানাযায়, ২০০৮ সালের ১৭ই মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুজানগরের গোহাইল বাড়ি গ্রামে মাহাতাব আলী নামে এক ব্যক্তিকে কৃপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা । এ ঘটনায় নিহতের বাবা ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এদিকে অপর এক মাদক মামলায় দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ ইসরাত জাহান মুন্নী। ২০১৪ সালের ২২ জুলাই চাটমোহর উপজেলা কাটেংগা গ্রামে অভিযুক্তদের কাছ থেকে ১১ হাজার৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments