এস এম আলম, ২৬ জানুয়ারি : পাবনা জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন জেলা এডভোকেট বারে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ৩৬০ জন ও ২ টি প্যানেল মুক্তা-আহাদ বাবু পরিষদ প্যানেল, ছাত্তার আরশেদ পরিষদ প্যানেলে ভোট অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র এডভোকেট আব্দুর রহিম খান সহ নির্বাচনের সদস্যবৃন্দ। ভোট সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।




