এস এম আলম, ৩০ জানুয়ারি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় অধ্যাপক ড. হাফিজা খাতুন। উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিষ্টারসহ নতুন ও পুরাতন শিক্ষার্থীরা। এ অনুষ্ঠানে বক্তারা ভালো শিক্ষা গ্রহনের পাশপাশি, নৈতিক দিক থেকে ভালো মানুষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।


