এস এম আলম,৩ ফেব্রুয়ারি: তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানিকতায় পাবনা ক্যাডেট কলেজে শুরু হয়েছে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান। সকালে আনুষ্ঠানিকভাবে এ পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম, শফিউদ্দিন আহমেদ। এসময় তাঁকে প্যারেড ও কুচকাওয়াজের মাধ্যমে সালাম ও অভিনন্দন জানান প্রাক্তন ক্যাডেটরা। পরে ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় বক্তব্য দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল নজরুল ইসলাম, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার খালেদ আল মামুন, এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল টি এম, জোবায়ের, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফোকরুল আহসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাহ উদ্দিন আহমেদ ও সেনাবাহিনীর উর্ধ্বত্বন কর্মকর্তারা।পরে তিনি কলেজের ক্যাডেট হাউজের একটি নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
পাবনা ক্যাডেট কলেজে শুরু হয়েছে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান
RELATED ARTICLES
