Homeজাতীয়তাপমাত্রা বাড়ছে

তাপমাত্রা বাড়ছে

শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ ছিল দেশের ২ জেলায়। শনিবার তাপমাত্রা বেড়ে তা দূর হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শীত আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন শীত কমার ধারায় থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার মৌলভীবাজার ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। তখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে শ্রীমঙ্গলে তাপমাত্রা বেড়ে হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি, রাজারহাটে হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি থাকলেও আজ তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, আগামী দু-দিন পর রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments