এস এম আলম, ৫ ফেব্রুয়রি : ইছামতি নদী থেকে মাটিকাটা বন্ধের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে সদর উপজেলার মালিগাছা এবং আটঘড়িয়া উপজেলার দেবত্তোর ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে এসব গ্রামের শতাধিক মানুষ অংশ গ্রহন করে। এ সময় তারা অভিযোগ করেন একটি প্রভাবশালী মহল নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় বদলে যাচ্ছে নদীর গতিপথ। ফলে সেচ সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দেয়া হয়।



