Homeজেলা সংবাদপাবনার ঈশ্বরদী থেকে রুপপুর পর্যন্ত চালু হলো ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত...

পাবনার ঈশ্বরদী থেকে রুপপুর পর্যন্ত চালু হলো ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ২৬ কিলোমিটার রেলপথ

এস এম আলম, ৯ ফেব্রুয়ারি: দেশের অন্যতম মেগা প্রকল্প রুপপুর পারমানবিক প্রকল্পের মালামাল পরিবহনের জন্য পাবনার ঈশ্বরদী থেকে রুপপুর পর্যন্ত চালু হলো ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ২৬ কিলোমিটার রেলপথ। সকালে রুপপুর থেকে একটি মালবাহী ট্রেন চালুর মধ্য দিয়ে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধমে এ রেল পথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রুপপুর রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠান থেকে কনফারেন্সে যুক্ত হন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পশ্চিমাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, অতিরিক্ত সচিব আইন ও ভুমি বিভাগ রেলপথ মন্ত্রনালয় লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হামিদ মাস্টার সহ উর্দ্ধত্বন কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments