এস এম আলম, ১২ ফেব্রুয়ারি: প্রেসিডেন্ট পদে বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন চুপ্পু আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় পাবনার মানুষের মধ্যে আনন্দ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে পাবনা জেলার সর্বস্তরের জনগণ ও নাগরিকগণের আয়োজনে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করা হয়। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।





