এস এম আলম, ১৩ ফেব্রুয়ারি: বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জন্মস্থান পাবনার মানুষের মধ্যে বিরাজ করছে উৎসব মুখোর পরিবেশ। এ উপলক্ষে দুই দিন ব্যাপী পাবনায় আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সর্বস্তরের মানুষ এ সংবাদ পাওয়ার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। শহরের বিভিন্ন স্থানে হয়েছে মিষ্টি বিতরন। বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা পৌর এলাকার জুবলী ট্যাংক পাড়ায় জন্ম গ্রহন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। সাংবাদিকতা, বিচার বিভাগের গুরুত্বপূর্ন দায়িত্ব পালনের পাশপাশি তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনারও ছিলেন। এছাড়া তিনি আওয়ামীলীগের উপদেষ্টা ও প্রচার উপ কমিটির সভাপতিরও দায়িত্বে ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পাবনায় বিরাজ করছে উৎসব মুখোর পরিবেশ
RELATED ARTICLES
