Homeজাতীয়বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বায়ুর মান আজ ‘অস্বাস্থ্যকর’। তবে, এ দিন ২০০ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। ১৭২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।প্রতিবেদন অনুযায়ী, রাজধানী শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের সাতটিই এশিয়ার। ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬৭ ও ১৬২ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাই। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মেসিডোনিয়ার রাজধানী স্কুপিয়ে, পাকিস্তানের করাচি, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু ও ইরাকের বাগদাদ।পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে মঙ্গলবার ওই স্তরে ছিল না কোনো শহরই।এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় ২ স্কোর নিয়ে ৯৮ নম্বর থেকে সবচেয়ে ভালো স্থানে রয়েছে কানাডার ভ্যাংকুভার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments