Homeখেলাধুলাবড় হার মেয়েদের

বড় হার মেয়েদের

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের মেয়েদের। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের কাছেও বড় হার দেখতে হলো টাইগ্রেসদের।কেপটাউনে গ্রুপ ওয়ানের ম্যাচে কিউইরা ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দলকে। এটি টানা তৃতীয় হার বাংলাদেশের।

ব্যাটে-বলে কোনো দিক দিয়েই সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটেই ১৮৯ রানের বড় সংগ্রহ গড়ে ফেলেছিল নিউজিল্যান্ড। সুজি বেটস ৬১ বলে খেলেন অপরাজিত ৮১ রানের ইনিংস।বাংলাদেশের ফাহিমা খাতুন ৩৬ রানে নেন ২টি উইকেট।

জবাবে মুর্শিদা খাতুন আর স্বর্ণা আক্তার ছাড়া লড়াই করতে পারেননি বাংলাদেশের কেউ। রান তাড়ায় কখনই ছিল না নিগার সুলতানার দল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৮ রানে থামে তারা। মুর্শিদা ৩৮ বলে ৩০ আর স্বর্ণা ২২ বলে করেন ৩১ রান ।নিউজিল্যান্ডের এডেন কারসন ১৮ রানে নেন ৩টি উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments