Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবনায় স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এস এম আলম, ১৮ ফেব্রুয়ারি : উৎসব মুখোর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এ স্কুল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী নুরুল মাহিরকে সংবর্ধিত করেন। পরে তিনি স্কুলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে নাচ, গান নাটিকা সহ নানা আয়োজনে সাজানো মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন। স্কুলের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানার সার্বিক তত্ত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানটি আরো উপভোগ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ ইসরাত জাহান মুন্নী, উপপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পাবনা কামরুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি শামসুর রহমান খান মানিক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কমিটির সভাপতি হুমায়ুন কবীর খোকন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। পরে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments