Homeজেলা সংবাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

এস এম আলম, ২৮ সেপ্টেম্বর : জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ।দুপুরে এ উপলক্ষে চাপা মসজিদ এবং পাবনা আবাসিক কোরানীয়া মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আহবায়ক কমিটির সদস্য শেখ শাকিরুল ইসলাম রনি, আজমল শেখ, শেখ লালু, ওসমান গনি, আরিফুল হক টিংকু সহ স্থানীয় নেতৃবৃন্দ।দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরন এবং পরে কেক কেটে দিনটি উৎযাপন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments