Homeজাতীয়পলিটেকনিক শিক্ষার প্রসারে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান

পলিটেকনিক শিক্ষার প্রসারে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত ‘দ্যা প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন’ প্রকল্পে ৭৫ কোটি টাকা অনুদান দেবে জাপান।এ বিষয়ে সোমবার বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘অনুদান চুক্তি’ সই হয়। শেরেবাংলা নগরের ইআরডি কার্যালয়ে অনুদান চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের শরিফা খান সই করেন। জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি থমোহাইড সই করেন।

প্রকল্পের জন্য জাপান সরকারের অনুদান সহায়তায় টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই), এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিএমপিআই) এর ল্যাব/ওয়ার্কশপে যন্ত্রপাতি/ মেশিনারিজ সরবরাহ করা হবে। নির্বাচিত ৪টি টেকনোলজির (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার) ল্যাব/ওয়ার্কশপে যন্ত্রপাতি ইনস্টলেশন এবং সংস্কার করা এবং শিক্ষক/প্রশিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রকল্পটি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হবে।

জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে। যার মধ্যে মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments