এস এম আলম, ১৫ মার্চ: নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা । জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান সহ পাবনা চেম্বার নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

