Homeজেলা সংবাদজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু...

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত

এস এম আলম, ১৭ মার্চ: নানা আয়োজনে পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্র এবং অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উভয় প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ ছাড়া জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পিবিআই, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, পাবনা চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, গণপূর্ত অধিদপ্তর, সড়ক জনপথ বিভাগ. শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, বিআরটিএ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সকল সরকারী দপ্তর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments