Homeজেলা সংবাদপাবনায় শেখ রাসেল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাবনায় শেখ রাসেল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস এম আলম, ১৮ মার্চ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পাবনার সুজানগরের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব। এ প্রতিযোগিতার ফাইনাল খেলায় আইয়ুব খান স্মৃতি সংঘ দোগাছি ১-০ গোলে চরপাড়া ফুটবল একাদশ সুজানগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে পুরস্কার বিতরন করেন অতিথিরা। গত ১৮ই ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৬ টি দল অংশ গ্রহন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments