এস এম আলম, ১৯ মার্চ: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাবনার ৯ টি উপজেলায় ৮৭২ টি দরিদ্র ভুমিহীন পরিবার পাচ্ছেন জমি সহ নতুন ঘর। আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তারা।

