এস এম আলম, ২১ মার্চ: পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধে পাবনায় বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমান আদালত। দুপুরে এ আদালত পৌর এলাকার বড় বাজারে দ্রব্যমুল্যের চার্ট না টাঙ্গানোই বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক এবং খুচরা বাজারের পন্যমুল্য পর্যালোচনা করেন। এ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, ডেপুটি ডিরেক্টর এন এস আই কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে এ অভিযান।



