Homeজেলা সংবাদপাবনা সদর আটঘরিয়া ও সাঁথিয়া উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

পাবনা সদর আটঘরিয়া ও সাঁথিয়া উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

এস এম আলম, ২২ ফেব্রুয়ারি: চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আরো ৩২৫টি জমি সহ গৃহ হস্তান্তরের পর পাবনা সদর আটঘরিয়া ও সাঁথিয়া উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। এছাড়া এ জেলার ৯টি উপজেলায় আজ ঘর হস্তান্তর করা হয় ৮৭২টি। সব মিলিয়ে এ জেলায় জমি সহ ঘর দেয়া হলো প্রায় ৩ হাজার ভুমিহীনকে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের মত পাবনাতেও এসব ঘর হস্তান্তর করেন। এসময় পাবনা থেকে যুক্ত হন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, আটঘড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, আটঘড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহীদুল ইসলাম রতন সহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments