Homeজাতীয়বাংলাদেশে শিশুদের জন্য তহবিল সংগ্রহ করছে ইউনিসেফ

বাংলাদেশে শিশুদের জন্য তহবিল সংগ্রহ করছে ইউনিসেফ

বাংলাদেশে অপুষ্টির শিকার শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এই রমজানে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে ইউনিসেফ। প্রথমবারের মতো বাংলাদেশে তহবিল সংগ্রহের এই প্রচারাভিযানের মাধ্যমে ক্রমবর্ধমান স্বচ্ছল মধ্যবিত্ত শ্রেণি, যারা নিজ দেশে শিশুদের সাহায্য করতে আরও বেশি অনুদান দিতে সক্ষম, তাদের প্রতি আবেদন জানানো হচ্ছে।ইউনিসেফের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি শক্তিশালী অর্থনীতি নিয়ে বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করে এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক অগ্রগতি ও সাফল্যের অর্থ হলো বাংলাদেশে বৈদেশিক সহায়তার উপর নির্ভরতা কমে যাওয়া।

ইউনিসেফের তহবিল সম্পূর্ণভাবে স্বেচ্ছায় দানের ওপর নির্ভরশীল। সংস্থাটি বাংলাদেশে ৭০ বছরেরও বেশি সময় ধরে শিশুদের জীবন বাঁচাতে ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করছে। বিশ্বব্যাপী ইউনিসেফ অন্য যেকোনো মানবিক সংস্থার চেয়ে বেশি সংখ্যক শিশুর জীবন বাঁচাতে সাহায্য করেছে।

রমজানে দেশজুড়ে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য ইউনিসেফের তহবিল সংগ্রহের এই প্রচারাভিযান, বাংলাদেশের মানুষের ভালো কাজগুলোকে অনুরণিত করতে ইউনিসেফের পক্ষ থেকে প্রথম আহ্বান।বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার রক্ষায় এগিয়ে আসা অন্যতম মহৎ একটি উদ্যোগ। এই রমজানে ইউনিসেফ, বাংলাদেশের মানুষকে নিজ দেশের সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের সহায়তায় ইউনিসেফের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments